শনিবারের পর ফের যুবভারতীতে রাজ্যপাল

0
96
ছবি সৌজন্যে : নিজস্ব

শনিবার ফিরে গেলেও রবিবার যুবভারতী পরিদর্শন করেছেন রাজ্যপাল সিভি আনন্দ পাল। মেসির অনুষ্ঠানে যে চরম বিশৃঙ্খলার ছবি সামনে এসেছে, তাতে ভীষণ ক্ষুব্ধ রাজ্যপাল সিভি আনন্দ বোস।

পুরো ঘটনায় প্রশাসনিক ব্যর্থতা, চূড়ান্ত অব্যবস্থা এবং সাধারণ মানুষের হয়রানির অভিযোগ তুলে রাজ্য সরকারকে একাধিক কড়া নির্দেশ দিয়েছেন। রাজ্যপালের মতে এই দিনটি কলকাতা ফুটবলপ্রেমী মানুষের জন্য একটি অন্ধকার দিন। এর আগে শনিবার যুবভারতীতে বন্ধ গেটের বাইরে থেকে ফিরে যেতে বাধ্য হয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলেছিলেন এই অনাকাঙ্খিত ঘটনার জন্য একদিকে যেমন আয়োজকরা দায়ী, তেমনই দায়ী পুলিশ প্রশাসনের ব্যর্থতা।

রাজ্যপালের দাবি আগের থেকেই রাজ্য প্রশাসনকে ভিড় নিয়ে সতর্ক করেছিলেন তিনি। কিন্তু তা সত্ত্বেও যুবভারতীর অনুষ্ঠান মসৃণভাবে করার কোনও ব্যবস্থা প্রশাসন করেনি।