মিষ্টি-সহ মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের, উপহার মমতারও 

0
143
Governor writes to CM with sweets, gifts from Mamata
Governor writes to CM with sweets, gifts from Mamata

রাজ্যপাল হিসেবে সিভি আনন্দ বোসের ২ বছর পূর্তিতে রাজভবন থেকে মিষ্টি, ফল পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীকে। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী ও শাসকদলের প্রতিনিধিদের রাজভবনে আসার আমন্ত্রণও জানিয়েছেন।

পালটা উপহার হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে রাজ্যপালকেও পাঠানো হয়েছে মিষ্টি। সূত্রের খবর, মিষ্টি ও ফলের ডালির সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোস মুখ্যমন্ত্রী চিঠিও পাঠিয়েছেন। তাতে রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন তিনি। জানিয়েছেন, প্রথম বছরটা রাজ্য সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও দ্বিতীয় বছর কিছু কিছু ক্ষেত্রে মতানৈক্য হয়েছে।  কিন্তু তৃতীয় বছরে তিনি আপ্রাণ চাইছেন, রাজ্য সরকারের হাতে হাত রেখে উন্নয়নের পথে এগিয়ে চলতে। রাজভবনের এই উপহারের পালটা শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফেও মিষ্টি পাঠানো হয়েছে বলে খবর। তবে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ নিয়ে এখনই কোনও প্রতিক্রিয়া মেলেনি। রাজ্যপালের কর্মসময়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শনিবার দিনভর রাজভবনে অনুষ্ঠান রয়েছে।

ভারতীয় জাদুঘরের তত্বাবধানে সিভি আনন্দ বোসের একটি মূর্তি তৈরি হয়েছে। রাজভবনে সেই মূর্তি বসিয়ে নিজেই উদ্বোধন করেছেন রাজ্যপাল।

ছবি  সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক