
অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার বিবাহ বিচ্ছেদের জল্পনা বেশ কয়েক মাস ধরেই চলছে। গত বছরের শেষ দিক থেকেই এই তারকা দম্পতির দাম্পত্য জীবন নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। ঘনিষ্ঠ সূত্রের খবর, তাদের দীর্ঘ দাম্পত্যে নাকি ইতি টানতে চলেছেন তারা।
সুনীতা আহুজাকেও বিভিন্ন সময়ে তার স্বামীর বিষয়ে মুখ খুলতে দেখা গেছে।কখনও তিনি জানিয়েছেন যে তিনি সন্তানদের নিয়ে আলাদা থাকেন এবং গোবিন্দ তার নিজের মতো জীবনযাপন করেন।আবার কখনও স্বামীকে নিয়ে পরকীয়ার আশঙ্কার কথাও বলেছেন তিনি। এমনকি এক সাক্ষাৎকারে সুনীতা এমনও মন্তব্য করেছেন যে গোবিন্দর মতো স্বামী তিনি আর চান না।এসব মন্তব্যের জেরেই তাদের বিবাহবিচ্ছেদের জল্পনা আরও জোরালো হয়।তবে এবার বিবাহবিচ্ছেদের প্রসঙ্গ উঠতেই ক্ষোভ প্রকাশ করেছেন সুনীতা। স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সুনীতা বলেছেন, কিছু মানুষ রাস্তার কুকুরের মতো ভৌ-ভৌ করতে থাকে। তিনি অথবা গোবিন্দ যতক্ষণ না বিচ্ছেদ নিয়ে কোনো কথা বলছেন, ততক্ষণ পর্যন্ত কেউ যেন কিছুই বিশ্বাস করবেন না।উল্লেখ্য,সম্প্রতি ষাট বছরে পা দেওয়া গোবিন্দর বিরুদ্ধে প্রায় অর্ধেক বয়সী এক মারাঠি অভিনেত্রীর সঙ্গে পরকীয়ায় জড়ানোর গুঞ্জন শোনা যায়। মনে করা হচ্ছে, এই সম্পর্কের জেরেই তাদের সংসারে অশান্তি। এমনও শোনা যায় যে, সুনীতা এখন আর স্বামীর সঙ্গে এক ছাদের নীচেও থাকেন না। এর আগে গোবিন্দ গুলিবিদ্ধ হয়েছিলেন এবং অসুস্থও হয়ে পড়েছিলেন রাজনৈতিক প্রচারে বেরিয়ে। এসব ঘটনা তাদের সম্পর্ক নিয়ে জল্পনাকে আরও বাড়িয়ে তোলে।
এভাবেই একের পর এক প্রশ্ন এবং চর্চার মধ্যে যখন বিষয়টি ক্রমশ জটিল হয়ে উঠছিল, তখনই অবশেষে মুখ খুললেন সুনীতা আহুজা এবং স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে যতক্ষণ না তারা নিজেরা কিছু বলছেন,ততক্ষণ পর্যন্ত বিবাহবিচ্ছেদের জল্পনাকে বিশ্বাস করার কোনো কারণ নেই।









