
জাতগণনাও করা হবে। বুধবার এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার রাজনৈতিক কমিটি। তবে জাতগণনা সংক্রান্ত তথ্য আলাদা করে প্রকাশ করা হবে না। আগামী জনগণনার সঙ্গে এই সংক্রান্ত তথ্য যুক্ত হবে। কেন্দ্রীয় মন্ত্রীর রাজনৈতিক কমিটির বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
দীর্ঘদিন ধরেই জাতগণনার দাবিতে সরব ছিল বিভিন্ন রাজনৈতিক দল। কোনও কোনও রাজ্যে আলাদা ভাবে জাত সমীক্ষাও হয়েছে। এই পরিস্থিতিতে বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষে অশ্বিনী বৈষ্ণব বলেছেন, রাজনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি সিদ্ধান্ত নিয়েছে আগামী জনগণনার সঙ্গে জাতিগণার তথ্যও যুক্ত করা উচিত। এদিন জাতি ভিত্তিক জনশুমারি ঘোষণা করার সময়ে কংগ্রেস ও ইন্ডিয়া জোটের অন্যান্য দলগুলিকে আক্রমণ করে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেছেন, কংগ্রেস সরকার বরাবর জাতি ভিত্তিক জনশুমারির বিরোধিতা করেছে।
অধিকাংশ রাজনৈতিক দলই জাতিভিত্তিক জনশুমারির সুপারিশ করেছিল। তারপরও কংগ্রেস সরকার জাতি ভিত্তিক সমীক্ষা করেছিল।






