
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার প্রতিক্রিয়াশীল। মূল্যবৃদ্ধি থেকে মধ্যবিত্তদের রিলিফ নিয়ে মন্তব্য করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
মূল্যবৃদ্ধির জেরে জিনিসপত্রে দাম আকাশছোঁয়া। কর কাঠামোর জেরে আয়ের বড় অংশ চলে যাচ্ছে আয়কর দিতে। পাশাপাশি অন্য সমস্যা তো রয়েছে। সব মিলিয়ে বেহাল অবস্থায় মধ্যবিত্তরা। তাই মধ্যবিত্তদের রিলিফ দিতে পদক্ষেপ করুক কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এমনই চাইছেন একজন এক্স হ্যান্ডল ইউজার। তুষার শর্মা নামের ওই ব্যক্তি নির্মলা সীতারমনের উদ্দেশে লিখেছেন, দেশের জন্য অর্থমন্ত্রীর অবদানের গভীর প্রশংসনীয়।অর্থমন্ত্রীকে শ্রদ্ধা জানান তিনি। তাঁর বিনীত নিবেদন, মধ্যবিত্তদের জন্য একটু রিলিফের ব্যবস্থা করুক অর্থমন্ত্রী।তিনি বোঝেন অনেক রকমের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। কিন্তু এটা তাঁর আন্তরিক অনুরোধ। রবিবার এই পোস্টের জবাব দিয়েছেন নির্মলা সীতারমন। তিনি লিখেছেন, বিষয়টি বোঝার জন্য ধন্যবাদ। তুষার শর্মার উদ্বেগ তিনি বুঝতে পারছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার প্রতিক্রিয়াশীল সরকার। সাধারণ মানুষের কথা শোনা হয়।
তুষার শর্মার এই বোধের জন্য ধন্যবাদ। তাঁর বক্তব্য মূল্যবান।
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া






