গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Technology জিপিএস জ্যামিং: মধ্যপ্রাচ্যের অদৃশ্য যুদ্ধ

    জিপিএস জ্যামিং: মধ্যপ্রাচ্যের অদৃশ্য যুদ্ধ

    0
    42
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    মধ্যপ্রাচ্যের জলসীমায় শুরু হয়েছে এক অদৃশ্য যুদ্ধ। জিপিএস জ্যামিং বা সিগনাল বিভ্রাটের কারণে শত শত বাণিজ্যিক জাহাজ পথ হারিয়ে ভুল অবস্থানে চলে যাচ্ছে।

    সামরিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যবহৃত এ, ইলেকট্রনিক যুদ্ধ এখন বিশ্ব বাণিজ্যের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে, যা সমুদ্রপথের নিরাপত্তাকে ঠেলে দিচ্ছে চরম অনিশ্চয়তায়।সমুদ্রে এখন শত শত জাহাজ দেখা গেলেও সেগুলোর অবস্থান মোটেও সঠিক নয়।ইরান, সংযুক্ত আরব আমিরশাহী ও কাতার সংলগ্ন সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর লাইভ পজিশন বা অবস্থান পরীক্ষা করছে মেরিটাইম এআই কোম্পানি।সেখানকার অবস্থা দেখে অবাক হয়ে বলা হয়েছে,এখন পর্যন্ত ৩৫টি আলাদা আলাদা ক্লাস্টার বা জটলা দেখা গেছে।হরমুজ প্রণালী ও এর আশপাশের এলাকার ম্যাপের দিকে তাকিয়ে সেখানে আইকনগুলোর অদ্ভুত সব বৃত্তাকার জটলা দেখা গিয়েছিল। ম্যাপের ওপর স্তরে স্তরে থাকা এই প্রতিটি আইকন আসলে একটি করে সত্যিকারের জাহাজকে বোঝাচ্ছিল।তবে জাহাজগুলোর তো এভাবে একদম নিখুঁত গোল হয়ে জটলা পাকিয়ে থাকার কথা নয়।ম্যাপে দেখা যাচ্ছে, কিছু জাহাজের অবস্থান স্থলের ওপর, যা বাস্তবে অসম্ভব।আসলে তাদের জিপিএস সিগনালে গোলযোগ তৈরি হয়েছে, যাতে তাদের আসল অবস্থান লুকিয়ে রাখা যায়। আসলে যুদ্ধ এখন আর কেবল গুলি,বোমা আর মিসাইলের মধ্যে আটকে নেই। এখন ইলেকট্রনিক তরঙ্গ দিয়েও লড়াই চলছে।খালি চোখে দেখা না গেলেও এই জিপিএস জ্যামিং বা সিগনাল আটকে দেওয়ার ফলে যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটছে এবং এর ফলে ভয়াবহ দুর্ঘটনাও ঘটতে পারে।সাম্প্রতিক বছরগুলোতে জিপিএস জ্যামিং ইউরোপের প্লেন চলাচলেও প্রভাব ফেলেছে।ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের ব্যবহৃত একটি প্লেনেও এমন সমস্যা হয়েছিল।

    ইউক্রেন যুদ্ধে এখন নিত্যদিনের ঘটনা জিপিএস জ্যামিং। মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এই ইলেকট্রনিক যুদ্ধ আরও বড় এলাকা জুড়ে জেঁকে বসছে।