দিল্লি বিমানবন্দরে ‘জিপিএস স্পুফিং’, সংসদে কেন্দ্র

0
74
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

দিল্লি, কলকাতা, মুম্বই-সহ দেশের একাধিক বিমানবন্দরে জিপিএস স্পুফিং ও জিএনএসএস ইন্টারফেরেন্স-এর শিকার হয়েছিল বহু বিমান। সোমবার সংসদে এই তথ্য মেনে নিয়েছে কেন্দ্র সরকার।

এটি এমন একটি গুরুতর সমস্যা যার জেরে স্যাটেলাইট নির্ভর নেভিগেশন সিস্টেম বাধাপ্রাপ্ত হয় যার জেরে বিমান পরিচালন ব্যবস্থা। ২০২৩ সালের নভেম্বর মাসে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক-এর তরফে সমস্ত বিমানবন্দর ও বিমান সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছিল, এই ধরনের ঘটনায় যেন বাধ্যতামূলকভাবে রিপোর্ট করা হয়।

এরপরই গোটা দেশ থেকে এই ধরনের বহু রিপোর্ট সামনে আসে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু জানান, এটি হল স্যাটেলাইট নেভিগেশনে গুরুতর সমস্যা। যা বিমান পরিচালনার জন্য গুরুতর হুমকি। এই ধরনের পরিস্থিতি রুখতে নজরদারি ও প্রযুক্তিগত পরীক্ষা আরও বাড়ানো হয়েছে।