গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Entertainment দাবানলের জেরে পেছাচ্ছে গ্র্যামি’র আসর

    দাবানলের জেরে পেছাচ্ছে গ্র্যামি’র আসর

    0
    140
    ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক

    আমেরিকার লস অ্যাঞ্জেলেস শহরে ছড়িয়ে পড়া দাবানলের আগুনের ঘটনায় সংগীতের সবচেয়ে বড় পুরস্কারের আসর ৬৭তম গ্র্যামি আওয়ার্ড অনুষ্ঠান ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে।২ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে গ্র্যামি অ্যাওয়ার্ডের আসর বসছে।

    সেখানে এ সময়ের গুরুত্বপূর্ণ শিল্পীদের উপস্থিত থাকার কথা রয়েছে। কিন্তু দাবানল এখনো নিয়ন্ত্রণে না আসায় এবং ধ্বংসযজ্ঞ মাত্রা ছাড়ায় এই পুরস্কার অনুষ্ঠান আদৌ আয়োজন করা সম্ভব কী না তা নিয়ে সংশয়ে পড়েছে কর্তৃপক্ষ।তবে,অনুষ্ঠান পেছানোর কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও কর্তৃপক্ষের তরফ থেকে বলা বলেছে,অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা খুবই কম।আয়োজক কর্তৃপক্ষ এই প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে একটি তহবিল গঠনের কথাও ভাবছে।আমেরিকার জ্যাজ ড্রামার, রেকর্ড প্রডিউসার হার্ভে মেসন বলেছেন, আগামী দশদিনের পরিস্থিতির উপরে গ্র্যামি আয়োজনের বিষয়টি নির্ভর করছে। আসলে,এই অনুষ্ঠান আয়োজনের সঙ্গে বহু বিষয় জড়িত আছে।যেমন অংশগ্রহণকারী শিল্পী ও তাদের দলের সদস্য এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা অতিথিদেরও থাকার জন্য লস অ্যাঞ্জেলেসে হোটেলের প্রয়োজন হয়।কেবল আবাসন সংকট নয়, শিল্পীদের বাদ্যযন্ত্রগুলো নিরাপদে রাখাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান পরিস্থিতিতে এই বিষয়গুলা সুরাহা করে ওঠা কঠিন হয়ে উঠতে পারে বলেও ধারণা করা হচ্ছে। এদিকে,লস অ্যাঞ্জেলেস শহরের বড় দুইটি দাবানলের প্রান্তগুলো নিয়ন্ত্রণে রাখতে দমকলকর্মীরা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

    ৭ জানুয়ারি থেকে শুরু হওয়া এই দাবানলে পর্যন্ত পুড়েছে লস অ্যাঞ্জেলেসের হাজার হাজার একর এলাকা। হাজার হাজার ঘরবাড়ি, ভবন ধ্বংস হওয়ার পাশাপাশি এই দুর্যোগের কারণে এক লাখ মানুষ এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন।