নাতনির দূরন্তপনায় বিরক্ত, শ্বাসরোধ করে খুন দাদুর

0
163
ছবি সৌজন্যে : নিজস্ব
নাতনির দূরন্তপনা সহ্য করতে না পেরে সোনারপুরে নাতনিকে খুনের অভিযোগ উঠেছে দাদুর বিরুদ্ধে। রবিবার ঘটনাটি ঘটলেও ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে শ্বাসরোধ করে খুন করা হয়েছে শিশুটিকে।
শ্বাসরোধ করে খুনের পর ধারালো কিছু দিয়ে শরীরে একাধিক আঘাতও করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় ইতিমধ্যেই শিশুর দাদু প্রণব ভট্টাচার্যকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে অভিযুক্ত প্রণব ভট্টাচায বার্ধক্যজনিত অসুখে ভুগছেন। শ্বাসকষ্টও রয়েছে তাঁর। তবে তিনি শান্ত প্রকৃতির মানুষ বলেই দাবি এলাকাবাসীর। তবে নাতনির দুষ্টুমি একেবারেই সহ্য করতে পারতেন না। এজন্য মাঝেমধ্যেই বকাঝকা, মারধর করতেন।
রবিবার সন্দেয় সোনারপুরের কোদালিয়ার কদমতলা থেকে ৪ বছরের শিশুকন্যার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তদন্তে পুলিশ জানতে পারে ঘুমন্ত অবস্থায় শিশুটিকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।