ইন্দিরা গান্ধীকে ঠাকুমা মন্তব্য, প্রতিবাদ কংগ্রেসের 

0
109
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ঠাকুমা বলে রাজস্থানের মন্ত্রী অবিনাশ গেহলট-এর মন্তব্যের জন্য প্রতিবাদ করেছে কংগ্রেস। রাজস্থান কংগ্রেসের সভাপতি গোবিন্দ সিং দোতাসরা, বিরোধী দলের উপনেতা রামকেশ মিনা, আমিন কাগজি, জাকির হুসেন গেসাওয়াত, হাকিম আলি খান এবং সঞ্জয় কুমার জাটভকে সাসপেন্ড করা হয়েছিল বিধানসভা থেকে।
বিজেপির মন্ত্রীর বক্তব্য নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেছেন, মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকার ব্যর্থতা লুকোনোর চেষ্টা করছে। প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ওঁরাই খারাপ মন্তব্য করলেন। আর পাল্টা কংগ্রেসের ছয় জনকেই সাসপেন্ড করে দেওয়া হলো। শুক্রবার রাজস্থান বিধানসভায় কর্মজীবী মহিলাদের হস্টেল সম্পর্কিত এক আলোচনায় এক প্রশ্নের উত্তরে রাজস্থানের মন্ত্রী অবিনাশ গেহলট বিরোধীদের দিকে ইঙ্গিত করে বলেন, পূর্বের মতো ২০২৩-২৪ সালের বাজেটেও প্রকল্পটির নামকরণ করেছেন ঠাকুমা ইন্দিরা গান্ধীর নামে। মন্ত্রীর এই মন্তব্যের পরেই খেপে ওঠেন কংগ্রেস বিধায়করা। মন্ত্রীর এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানানবিরোধী দলনেতা টিকা রাম জুলি। হট্টগোলের জেরে শুক্রবারই তিন বার সভা মুলতুবি করে দেওয়া হয়।
কংগ্রেসের তরফে দাবি করা হয়, আপত্তিকর শব্দটি বিধানসভার রেকর্ড থেকে সরিয়ে ফেলতে হবে। অন্যদিকে বিজেপির দাবি, বিধানসভায় কংগ্রেস বিধায়করা প্রতিবাদে নামে অশালীন আচরণ করেন, স্পিকারের দিকে তেড়ে যান।