
পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় পারিবারিক অশান্তির জেরে নাতির নৃশংস হামলায় মৃত্যু হয়েছে দিদার।
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন অভিযুক্তের মামা ও মাসি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে অভিযুক্ত সৌরভ দুলে আচমকাই বাড়িতে থাকা তাঁর দিদা নিদ্রা দুলে, মামা শিবু দুলে এবং মাসি আভা দুলের উপর হামলা চালায়। অভিযোগ, প্রথমে একটি লোহার রড দিয়ে তাঁদের মারধর করা হয়। এরপর ধারালো কাঠারি দিয়ে এলোপাথাড়ি কোপানো হয়। হামলার পর গুরুতর আহত অবস্থায় কোনওক্রমে বাড়ির বাইরে বেরিয়ে এসে চিৎকার করেন আভা দুলে। তাঁর আর্তনাদ শুনে প্রতিবেশীরা ছুটে এলেও অভিযুক্তের হাতে ধারালো অস্ত্র থাকায় কেউ এগিয়ে যেতে সাহস পাননি।
খবর পেয়ে গড়বেতা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে অভিযুক্ত তাদের উপরেও হামলার চেষ্টা করে বলে অভিযোগ। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সৌরভ দুলেকে গ্রেফতার করে।
