গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home North 24Pgs হাসপাতালে অসুস্থ নাতি, শৌচাগারে দিদার দেহ 

    হাসপাতালে অসুস্থ নাতি, শৌচাগারে দিদার দেহ 

    0
    2602
    ছবি সৌজন্যে : নিজস্ব
    নাতিকে হাসপাতালে ভর্তি করার ২৪ ঘণ্টা পর হাসপাতাল সংলগ্ন শৌচাগার থেকে উদ্ধার হয়েছে দিদার মৃতদেহ। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বনগাঁ মহকুমা হাসপাতাল চত্বরে। পুলিশ জানিয়েছে, মৃত মহিলার নাম চপলা হাজরা।
    পরিবারের সদস্যরা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় বছর তিনের অসুস্থ নাতি সৌরভ বিশ্বাসকে নিয়ে বনগাঁ মহকুমা হাসপাতাল এসেছিলেন তিনি। হাসপাতালে ভর্তি করার পর প্রয়োজনীয় জিনিসপত্র আনতে স্বামীর সঙ্গে হাসপাতালের পাশে একটি দোকানে যান। দোকান থেকে স্বামী ফিরে এলেও দেখেন পিছনে তাঁর স্ত্রী নেই। সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে মাইকে বারবার ঘোষণা করেন। খোঁজাখুঁজিও করেন। কিন্তু কোনও লাভ হয়নি। পুলিশ ফাঁড়িতে এবং বনগাঁ থানায় নিখোঁজ মামলা করতে গেলেও কেউ অভিযোগ নেয়নি।
    হাসপাতাল সংলগ্ন সুলভ শৌচাগারে তিনবার গিয়ে খোঁজার চেষ্টা করলেও সেখানকার দায়িত্বে থাকা ব্যক্তি শৌচালয়ে ঢুকতে দেননি। সকালে খবর পেয়ে দেখা যায় হাসপাতাল চত্বরে শৌচালয়ের মধ্যে মৃত অবস্থায় পড়ে রয়েছে চপলা। বনগাঁ থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে।