গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National আরও দূষিত দিল্লি, বাতাসের গুণমান ৪২০

    আরও দূষিত দিল্লি, বাতাসের গুণমান ৪২০

    0
    107
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    দিল্লিতে বাতাসের গুণমান ফের গুরুতর হয়ে উঠেছে। মঙ্গলবার বাতাসের গুনমান ছিল ৪২০। যা অত্যন্ত খারাপ পর্যায়ের মধ্যে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফের গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান ৪ জারি করা হয়েছে দিল্লিতে। সোমবার জিআরএপি ৩ কার্যকর করা হয়েছিল রাজধানীতে।
    তার কয়েক ঘণ্টা যেতে না যেতেই সর্বোচ্চ মাত্রার নিয়ন্ত্রণবিধি জারি করেছে প্রশাসন। বেশি রাতের দিকে এ বিষয়ে নির্দেশিকা প্রকাশ করেছে রাজধানীর বায়ুদূষণ নিয়ন্ত্রণ কমিশন। সোমবার সকালে বাতাসের গুনমান ৩০০ থাকলেও বেলা বাড়তেই দূষণের পরিমাণ অনেকটাই বেড়েছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার থেকে নয়ডার স্কুলগুলি হাইব্রিড মডেলে চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কুলগুলিতে অফলাইনের পাশাপাশি অনলাইন ক্লাসের ব্যবস্থা চালু করতে হবে। অভিভাবকেরা স্থির করবেন, তাঁরা তাঁদের বাচ্চাদের স্কুলে পাঠাবেন, না কি অনলাইনে ক্লাস করাবেন। রাজধানী অঞ্চলের দূষণ এবং শৈত্যপ্রবাহের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
    সর্বোচ্চ নিয়ন্ত্রণবিধি জারি থাকাকালীন রাজধানী অঞ্চলে সমস্ত নির্মাণকাজ বন্ধ থাকবে। রাজধানীতে ট্রাকের প্রবেশও নিয়ন্ত্রণ করা হবে।