গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National রোহিঙ্গাদের নাগরিকত্ব, বাংলাদেশ গড়তে চায় তৃণমূল : গিরিরাজ

    রোহিঙ্গাদের নাগরিকত্ব, বাংলাদেশ গড়তে চায় তৃণমূল : গিরিরাজ

    0
    50
    ছবি সৌজন্যে : এক্স
    তৃণমূল কংগ্রেস সরকারের একমাত্র লক্ষ্য হলো রোহিঙ্গা মুসলিমদের ভারতীয় নাগরিকত্ব প্রদান করা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই কটাক্ষ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং।
    একইসঙ্গে গিরিরাজের আরও মন্তব্য, তৃণমূল কংগ্রেসের আরও উদ্দেশ্য পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করা। তিনি বলেছেন, তৃণমূল কংগ্রেস সরকার ভীত। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জনমনে ব্যাপক ক্ষোভ রয়েছে।
    বিজেপি ক্ষমতায় এলে শিক্ষকদের পুনর্বহাল করা হবে এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের লক্ষপতি দিদি করা হবে। এ কারণেই তৃণমূল কংগ্রেস ভীত। গিরিরাজ সিং দাবি করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আধার কার্ড এবং রেশন কার্ডের মতো নথি জারি করে লক্ষ লক্ষ বাংলাদেশি এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেছে, যার ফলে ভোটার তালিকায় ব্যাপক জালিয়াতি হয়েছে।