
৩ মেট্রো রুটের উদ্বোধনে এসে কলকাতার মানুষের ভালবাসায় মুগ্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবারে মেট্রো প্রকল্পের উদ্বোধন, ছাত্রছাত্রী, মেট্রো রেল কর্মীদের সঙ্গে মেট্রো রেলযাত্রা, দমদমের সভার কিছু উল্লেখযোগ্য মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রধানমন্ত্রী লিখেছেন এই ভালবাসার জন্য তিনি কলকাতার কাছে কৃতজ্ঞ।
এদিকে রাজ্য সরকারের উদাসীনতা ও অসহযোগিতার অভিযোগে এয়ারপো থেকে গড়িয়া মেট্রোর কাজ আটকে রয়েছে। চিংড়িহাটা মোড়ের ৩৬৬ মিটার মেট্রো লাইনের জোড়ার জ ছাড়পত্র দিচ্ছে না রাজ্য সরকার। যার ফলে আটকে রয়েছে প্রকল্প।
তারই প্রতিবাদে বিজেপির কর্মী সমন চিংড়িহাটা মোড়ে বিক্ষোভ দেখান। দ্রুত ছাড়পত্র দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।






