গ্রাম থেকে শহর
News & Much More

29.8 C
Kolkata
29.8 C
Kolkata
More
    Home Sports সালাহর বিদায় নিয়ে বড় সুখবর

    সালাহর বিদায় নিয়ে বড় সুখবর

    0
    40
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    সিজন শেষে মোহাম্মদ সালাহর বিদায়কে ঘিরে আবেগঘন বার্তা দিয়েছেন লিভারপুল কোচ আর্নে স্লট।তিনি জানিয়েছেন, তারকা ফুটবলার সালাহ একটি বড় ফেয়ারওয়েলের যোগ্য।

    সম্প্রতি ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল সালাহকে। এতে আশঙ্কা তৈরি হয়েছিল, এটাই হয়তো লিভারপুলের জার্সিতে তার শেষ ম্যাচ।তবে ক্লাব নিশ্চিত করেছে, এটি গুরুতর নয়, সামান্য পেশির চোট।স্লট জানিয়েছেন, সিজনের শেষভাগে আবার মাঠে ফিরতে পারবেন সালাহ, যদিও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে পরবর্তী ম্যাচে তাকে পাওয়া যাবে না।তিনি বলেছেন,সালাহর চোট গুরুতর নয়, এটা স্বস্তির। সালাহ আবার খেলতে পারবে, এটাই গুরুত্বপূর্ণ।

    আর যদি কেউ বড় ফেয়ারওয়েলের যোগ্য হয়, সেটা অবশ্যই মোহাম্মদ সালাহ।উল্লেখ্য,২০১৭ সালে লিভারপুলে যোগ দেওয়ার পর থেকে ৪৪০ ম্যাচে ২৫৭ গোল করেছেন সালাহ। তিনি ক্লাবের ইতিহাসের অন্যতম সেরা গোলদাতা।