গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Sports ইন্টার মিলানের দুর্দান্ত শুরু

    ইন্টার মিলানের দুর্দান্ত শুরু

    0
    87
    ছবি সৌজন্যে : এক্স

    সেরি আ-তে সাস সিরোয় তুরিনোকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে লিগ চ্যাম্পিয়নশিপ পুনরুদ্ধারের অভিযান শুরু করল ইন্টার মিলান।লিগের প্রথম ম্যাচে ৫ গোলের ব্যবধানে জয় পেল তারা সেই ১৯৬১ সালের পর প্রথমবার।দুটি গোল করেন মার্কাস থুরাম, একটি করে আলেসান্দ্রো বাস্তোনি, লাউতারো মার্তিনেস ও আঁজ-ইয়োয়ান বনি।

    এদিকে ম্যাচে ৫ গোলেও পুরোপুরি বোঝা যাচ্ছে না ইন্টার মিলানের দাপট।গোল হতে পারত আরও বেশি। তুরিনোকে অসহায় বানিয়ে স্রেফ যেন ছেলেখেলায় মেতে ওঠে তারা। ম্যাচ শুরুর বাঁশি বাজার পর থেকেই ছিল ইন্টারের দাপট। প্রথম মিনিটেই থুরামের হেড অল্পের জন্য বারের ওপর দিয়ে চলে যায়। অষ্টাদশ মিনিটে কর্নার থেকে বাস্তোনির হেডে এগিয়ে যায় তারা।প্রথমার্ধেই ব্যবধান বাড়ান থুরাম। পরে ৫১ মিনিটে গোল করেন অধিনায়ক আর্জেন্টাইন তারকা মার্তিনেস।থুরামের দ্বিতীয় গোল আসে ৬২ মিনিটে।

    গত মাসেই দলে যোগ দেওয়া ২১ বছল বয়সী ফরাসি ফরোয়ার্ড বনি গোল করেন ৭২ মিনিটে। উল্লেখ্য গত সিজনে এক পর্যায়ে ট্রেবল জয়ের হাতছানি ছিল ইন্টার মিলানের সামনে।কিন্তু শেষ পর্যন্ত জেতা হয়নি কোনোটিই। বিশেষ করে লিগে রানার্স আপ হওয়া ও পরে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গুঁড়িয়ে যাওয়ায় তাদের সিজন রূপ নেয় হতাশায়।