গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Technology গুগল ফটোসে এআই দিয়ে দারুণ কাজ

    গুগল ফটোসে এআই দিয়ে দারুণ কাজ

    0
    68
    ছবি সৌজন্যে : এক্স

    এতদিন গুগল ফটোসকে মূলত ছবি সংরক্ষণের অ্যাপ হিসেবেই ব্যবহার করা হতো। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা ,এআই–নির্ভর নতুন ফিচার অ্যাড হওয়ায় অ্যাপটি এখন ছবি সম্পাদনা ও সৃজনশীল কাজের একটি শক্তিশালী প্ল্যাটফর্মে রূপ নিচ্ছে।

    হাসি ঠিক করা, চোখ খোলা, সানগ্লাস সরানো কিংবা সাধারণ ছবিকে শিল্পীসুলভ পোর্ট্রেটে বদলে দেওয়ার মতো কাজ এখন সহজেই করা যাচ্ছে। এই এআই ফিচারগুলো ছবি সম্পাদনাকে যেমন সহজ করেছে, তেমনি সাধারণ ইউজারদের হাতেও তুলে দিয়েছে পেশাদার মানের কাজ করার সুযোগ। যেমন অনেক সময় ভালো একটি ছবি তোলার পর দেখা যায়,কারও চোখ বন্ধ, কেউ সানগ্লাস খুলতে ভুলে গেছে, আবার কারও হাসি ঠিকভাবে ধরা পড়েনি। নতুন এআই ফিচারের মাধ্যমে এসব সমস্যা সহজেই সমাধান করা যাবে।ছবি খুলে ,হেল্প মি এডিট অপশনে গিয়ে শুধু লিখলেই হবে,রাইলির সানগ্লাস সরাও, আমার চোখ খুলো, এঞ্জেলকে হাসাও।গুগল ফটোস সংরক্ষিত মুখের তথ্য ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে বাস্তবসম্মতভাবে ছবিটি সম্পাদনা করবে।পাশাপাশি এখন আর জটিল এডিটিং টুলে ঢুকতে হবে না। কী পরিবর্তন চান, তা কেবল লিখে বা বলেই জানানো যাবে। গুগল ফটোস নিজে থেকেই সেই নির্দেশ অনুযায়ী ছবি সম্পাদনা করবে।নতুন এই এআই-চালিত ফটো এডিটর ধাপে ধাপে আইওএসেও যুক্ত হচ্ছে। সহজ জেসচার, এক-ট্যাপ সাজেশন এবং স্বাভাবিক ভাষায় ছবি সম্পাদনার সুবিধা মিলবে। তবে এই সুবিধা আপাতত আমেরিকায় সীমিত।এছাড়া,গুগল ফটোসে অ্যাড হচ্ছে ক্রিয়েট উইথ এআই নামের একটি নতুন সেকশন। এখানে থাকা প্রস্তুত এআই টেমপ্লেট ব্যবহার করে ছবিকে একেবারে নতুনভাবে কল্পনা করা যাবে।অন্যদিকে,আগে থেকেই আস্ক ফটোস ফিচার ছবি খুঁজে পেতে সহায়তা করত।

    এবার নতুন আস্ক বাটনের মাধ্যমে একটি ছবি নিয়ে আরও গভীরভাবে কাজ করা যাবে।এই বাটনে ট্যাপ করে ছবির ভেতরের বিষয়বস্তু সম্পর্কে প্রশ্ন করা যাবে, সংশ্লিষ্ট স্মৃতি বা মুহূর্ত খুঁজে পাওয়া যাবে এবং কী ধরনের সম্পাদনা চান, তা জানালেই সঙ্গে সঙ্গে ফলাফল দেখা যাবে।