গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International সোশ্যাল মিডিয়ায় কড়াকড়ি গ্রিসে  

    সোশ্যাল মিডিয়ায় কড়াকড়ি গ্রিসে  

    0
    15
    ছবি সৌজন্যে : এক্স
    অনূর্ধ্ব ১৫ বছর বয়সি কিশোর-কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে গ্রিস। বুধবার প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস জানিয়েছেন, ২০২৬ সালের গ্রীষ্মে এই সংক্রান্ত বিধি তৈরি হবে এবং ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে তা কার্যকর হবে।
    টিকটক, ইনস্টাগ্রাম বা ফেসবুকের মতো মঞ্চ ব্যবহারের ক্ষেত্রে এই কড়াকড়ি হবে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, কিশোর-কিশোরীদের ডিজিটাল সুরক্ষা দিতেই এই পদক্ষেপ।
    ফ্রান্স, স্পেন এবং পর্তুগালের পরে গ্রিসও একই পথে হেঁটেছে। আমেরিকার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে সংঘাতের সম্ভাবনা তৈরি হয়েছে এই সিদ্ধান্তের ফলে।