নজরদারি বাড়াতে সাইকেলে চেপে ঘুরবে পুলিশ

0
197
ছবি সৌজন্যে : নিজস্ব
মালদহের একাধিক থানা এলাকায় এবার অপরাধ দমন ও নজদারি বাড়াতে গ্রিন উইনার্স টিম গঠন করেছে জেলা পুলিশ। ই-সাইকেলের মাধ্যমে শুরু হয়েছে নজরদারি ব্যবস্থা।
জেলার পাঁচটি থানা এলাকায় পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে গ্রিন উইনার্স টিম। নতুন এই ব্যবস্থায় পুলিশকর্মী এবং সিভিক ভলান্টিয়াররা শহরাঞ্চলের বিভিন্ন অলিগলিতে ঘুরে বেড়িয়ে মানুষের সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগ, সমস্যার কথা জানবেন।
কোনও সমস্যা নজরে এলেই সঙ্গে সঙ্গে ম্যানপ্যাকের মাধ্যমে তা পৌঁছে দেওয়া হবে পুলিশের কন্ট্রোল রুম এবং সংশ্লিষ্ট থানার পুলিশ আধিকারিকদের কাছে। মূলত মহিলা ও শিশুদের নিরাপত্তা এবং অপরাধ দমনের জন্য এই উদ্যোগ বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন।