ট্রাম্পের নজরে পড়া গ্রিনল্যান্ডে ভোট 

0
91
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডে মঙ্গলবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। অতীতে গ্রিনল্যান্ডের সাধারণ নির্বাচন বাইরের বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে না পারলেও এবার এক ভিন্ন আবহের কারণে এ ভোট বিশ্বের নজর কেড়েছে। খবরে বলা হয়েছে, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার আগ্রহ প্রকাশ করার পর বিশ্ব আলোচনার কেন্দ্রে এসেছে বিশ্বের বৃহত্তম এই দ্বীপটি।গ্রিনল্যান্ড প্রায় ৩০০ বছর ধরে ডেনমার্কের নিয়ন্ত্রণে।

ডেনমার্কের মূল ভূখণ্ড থেকে প্রায় তিন হাজার কিলোমিটার দূরে দ্বীপটির অবস্থান। নিজস্ব অভ্যন্তরীণ বিষয়গুলো পরিচালনা, দেখভালের দায়িত্ব দ্বীপটির স্বায়ত্তশাসিত কর্তৃপক্ষ পালন করে। আর দ্বীপটির পররাষ্ট্র ও প্রতিরক্ষানীতি-সংক্রান্ত সিদ্ধান্তগুলো নেওয়া হয় কোপেনহেগেনে। উল্লেখ্য স্বায়ত্তশাসিত দ্বীপটির ৩১ আসনের পার্লামেন্টে চার বছর অন্তর অন্তর নির্বাচন হয়।