গ্রাম থেকে শহর
News & Much More

32.7 C
Kolkata
32.7 C
Kolkata
More
    Home International ‘গ্রিনল্যান্ড বিক্রি নয়’, ট্রাম্পের দাবি নস্যাৎ ডেনমার্ক-র

    ‘গ্রিনল্যান্ড বিক্রি নয়’, ট্রাম্পের দাবি নস্যাৎ ডেনমার্ক-র

    0
    21
    ছবি সৌজন্যে : এক্স
    গ্রিনল্যান্ড বিক্রি হবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এমনই সাফ জানিয়ে দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসেন।
     ফ্রেডেরিকসেনকে বলতে শোনা গিয়েছে, গ্রিনল্যান্ড অবশ্যই বিক্রির জন্য নয়। তাঁর আশা মিত্র দেশগুলি-সহ সকলেই গ্রিনল্যান্ডের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সম্মান জানাবে। গ্রিনল্যান্ড সার্বভৌম রাষ্ট্র এবং সকলে যেন এই ভূখণ্ডের অখণ্ডতা ও সার্বভৌমত্বকে সম্মান করে। সম্প্রতি তুরস্কে ন্যাটো সম্মেলনে যোগ দিতে সেখানে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানেও তাঁর মুখে গ্রিনল্যান্ড প্রসঙ্গ। তাঁর দাবি, ডেনমার্ক দ্বীপটিতে পর্যাপ্ত বিনিয়োগ করেনি।
    তাই বিশ্বের বৃহত্তম দ্বীপের নিয়ন্ত্রণ থাকা উচিত মার্কিনভূমেরই হাতে। ট্রাম্পের এহেন দাবিকে খারিজ করে দিয়েছে ডেনমার্ক।