
ফের গ্রিনল্যান্ডকে আমেরিকায় অন্তর্ভুক্তির প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের গ্রিনল্যান্ড মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিউটে এগেদে। ট্রাম্পের সমালোচনা করে তিনি লিখেছেন, অনেক হয়েছে। বৃহস্পতিবার সামরিক জোট নেটোর সচিব মার্ক রুটকে পাশে নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন ট্রাম্প।
নিজের পুরনো অবস্থানে অনড় থেকে ট্রাম্প জানিয়েছেন, সারা বিশ্বের নিরাপত্তা এবং স্বাধীনতার স্বার্থেই গ্রিনল্যান্ড নিয়ে তাঁর এই ভাবনা। তবে সরাসরি গ্রিনল্যান্ড দখলের কথা বলেননি তিনি। সম্প্রতি ডেনমার্কের নিয়ন্ত্রণাধীন গ্রিনল্যান্ডের পালামেন্টের ভোটে জয়ী হয় ট্রাম্প বিরোধী মধ্য দক্ষিণপন্থী দল ডেমোক্র্যাটস পার্টি।
সেকথাও এক্স হ্যান্ডেল পোস্টে উল্লেখ করে প্রধানমন্ত্রী এগেদে লিখেছেন, নির্বাচনের ফল মেনে নেওয়া হয়েছে। তবে অবমাননাকর কোনও কিছু বরদাস্ত করা হবে না।






