
শিশুদিবসে রাজ্যের সমস্ত শিশুদের আশীর্বাদ ও ভালোবাসা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, শিশুরাই দেশ ও সমাজের আগামীর ভবিষ্যৎ, তাঁরাই সমাজের গর্ব।
তাই এইদিনে তাঁদের ভালো থাকার অঙ্গীকার সকলকে নিতে হবে। পাশাপাশি তিনি জানিয়েছেন, শিশুরা তাঁর ভীষণ কাছের ও আদরের। এদিকে, ১৪ নভেম্বর শিশু দিবস উপলক্ষ্যে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যের ও দেশের সকল শিশুকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। এক্স পোস্টে রাজ্যপাল লিখেছেন, এই দিনটি পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন ও যিনি শিশুদের দেশের ভবিষ্যৎ হিসেবে দেখতেন।
শিশুদের প্রতি নেহরুর ভালোবাসা, উজ্জ্বল ভবিয্যত, নিরাপদ ও সবার জন্য সমান অধিকার যুক্ত এক সমাজ গড়ার অনুপ্রেরণা দেয়।
ছবি সৌজন্যে : নিজস্ব
