
দেশবাসীকে মহাশিবরাত্রির শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার এক্স মাধ্যমে রাষ্ট্রপতি লিখেছেন, মহাশিবরাত্রি উপলক্ষ্যে সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা ও শুভকামনা।
তিনি প্রার্থনা করেন, মহাদেবের আশীর্বাদ সবার ওপর চিরকাল স্থায়ী হোক এবং দেশ যেন উন্নতির পথে এগিয়ে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এক্স মাধ্যমে সমস্ত দেশবাসীকে মহাশিবরাত্রির শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি এক্স মাধ্যমে উল্লেখ করেছেন, তিনি প্রার্থনা করেন আদিদেব মহাদেব সর্বদা সকলের ওপর তাঁর আশীর্বাদ বর্ষণ করুন। মহাদেবের আশীর্বাদ সকলের জন্য সমৃদ্ধি বয়ে আনুক এবং ভারত সমৃদ্ধির শিখরে পৌঁছক।







