গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Sports এক মিনিটের ভুলে জরিমানা ইংলিশ ক্লাবের

    এক মিনিটের ভুলে জরিমানা ইংলিশ ক্লাবের

    0
    91
    ছবি সৌজন্যে : এক্স

    ইংল্যান্ডের লিগ কাপে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইতিহাস গড়েছিল চতুর্থ বিভাগের দল গ্রিমসবি টাউন। তবে সেই রোমাঞ্চকর ম্যাচের ছায়া ফেলে দিয়েছে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, মাত্র এক মিনিটের দেরিতে খেলোয়াড় রেজিস্ট্রেশনের ভুলে ক্লাবটিকে গুনতে হচ্ছে প্রায় ৩০ লাখ টাকার জরিমানা।

    কেনিয়ান ডিফেন্ডার ক্লার্ক ওডুরকে নির্ধারিত সময়ের মধ্যে স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে ব্যর্থ হয় গ্রিমসবি কর্তৃপক্ষ।নিয়ম অনুযায়ী, ম্যাচের দিন দুপুর ১২টার মধ্যে নাম রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হয়। কিন্তু ক্লাবটি সেটা করে ১২টা ১ মিনিটে মাত্র এক মিনিট দেরিতে।এই ছোট ভুলের খেসারত হিসেবে গ্রিমসবিকে ২০ হাজার পাউন্ড জরিমানা গুনতে হচ্ছে। জরিমানার মধ্যে এখনই পরিশোধ করতে হবে ১০ হাজার পাউন্ড, বাকি ১০ হাজার পাউন্ড স্থগিত থাকবে সিজনের শেষ পর্যন্ত।এর পাশাপাশি বড় দুঃসংবাদ এসেছে ওডুরের জন্যও। শাস্তির অংশ হিসেবে চলতি সিজনে লিগ কাপে আর খেলতে পারবেন না তিনি।

    উল্লেখ্য ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ৭৩ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ওডুর। ম্যাচটি ২-২ গোলে ড্র হলেও টাইব্রেকারে ১২-১১ ব্যবধানে জয় পায় গ্রিমসবি।তবে নিয়ম লঙ্ঘনের কারণে লিগ কাপে ওডুরের যাত্রা সেখানেই থেমে গেছে।