গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Technology প্রশ্নের উত্তর দিচ্ছে না গ্রক, ভোগান্তি

    প্রশ্নের উত্তর দিচ্ছে না গ্রক, ভোগান্তি

    0
    14
    ছবি সৌজন্যে : এক্স

    ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কথোপকথন সেবা,গ্রক-এ আবারও বড় ধরনের প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের ইউজাররা সেবাটিতে প্রবেশ, লগইন এবং প্রশ্নের উত্তর পাওয়ার ক্ষেত্রে সমস্যার অভিযোগ জানান।

    প্রযুক্তি সেবার বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্ট’-এ দিনজুড়ে অভিযোগের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। ইউজাররা জানান, গ্রকে প্রশ্ন পাঠানোর পর কোনো উত্তর আসছে না, অনেক ক্ষেত্রে ফাঁকা উত্তর দেখা যাচ্ছে। আবার কেউ কেউ অতিরিক্ত চাপ সংক্রান্ত বার্তাও পেয়েছেন।সোশ্যাল মিডিয়ায়ও এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেক ইউজার স্ক্রিনশট প্রকাশ করে দেখান, গ্রক তাদের প্রশ্নের কোনো জবাব দিচ্ছে না। কেউ কেউ জানান, একাধিকবার চেষ্টা করেও তারা সেবাটিতে প্রবেশ করতে পারেননি।উল্লেখ্য গ্রক তৈরি করেছে ইলন মাস্কের প্রতিষ্ঠান, এক্সএআই। এটি সোশ্যাল মিডিয়া,এক্স-এর সঙ্গে অ্যাড রয়েছে। পাশাপাশি আলাদা মোবাইল প্রয়োগসেবার মাধ্যমেও এটি ব্যবহার করা যায়।২০২৩ সালে চালুর পর থেকেই গ্রক দ্রুত জনপ্রিয়তা পেতে শুরু করে। বর্তমানে এটি চ্যাটজিপিটি এবং জেমিনি-র মতো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবার অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছে।

    তবে এই বিভ্রাটের কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ফলে ইউজারদের অনেকে সেবাটি স্বাভাবিক হতে অপেক্ষা করছেন।