
কেন্দ্রের নেক্সট জেনারেশন জিএসটি ফের চাঙ্গা করে দিয়েছে শেয়ার বাজার-কে। বৃহস্পতিবার বাজার খুলতেই রীতিমতো ঝড়ের গতিতে বাড়তে থাকে শেয়ার সূচক।
সকালে বাজার খোলার এক ঘণ্টার মধ্যে সেনসেক্স ৭০০ পয়েন্ট লাফিয়ে পেরিয়ে যায় ৮১ হাজার পয়েন্টের গণ্ডি। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটির সূচকও লাফিয়ে বেড়েছে। নিফটি ১৫৬ পয়েন্ট বেড়ে ২৪ হাজার ৮৭০ পয়েন্টের আশেপাশে ঘোরাফেরা করছে।
১৬টি গুরুত্বপূর্ণ সেক্টরের অধিকাংশই লাভে চলছে। এর আগে গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপানো অতিরিক্ত শুল্ক কার্যকর হওয়ার আগে ও পরে বিরাট পতন দেখেছিল শেয়ার বাজার। বাজার থেকে সব মিলিয়ে উধাও হয়ে যায় ১০ লক্ষ কোটির পুঁজি।
