জিএসটি সিদ্ধান্ত কৃষক-আমজনতার জন্য, স্বাগত মোদীর 

0
144
ছবি সৌজন্যে : এক্স
নতুন জিএসটি কাঠামোয় বদলের জেরে উপকৃত হবেন দেশের কৃষক, ক্ষুদ্র-মাঝারি শিল্প, মধ্যবিত্ত, মহিলা এবং যুব সমাজ। এক্স পোস্টে এমনটাই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এই সিদ্ধান্তকে আগামী প্রজন্মের জিএসটি পরিবর্তন বলে উল্লেখ করেছেন। 
জিএসটি কাউন্সিলের তরফে জিএসটির স্ল্যাবে পরিবর্তনের ঘোষণা করতেই এক্স হ্যান্ডেলে দীর্ঘ পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, স্বাধীনতা দিবসের ভাষণে তিনি বলেছিলেন যে লক্ষ্য হল জিএসটিতে পরবর্তী প্রজন্ম পরিবর্তন আনা। কেন্দ্রীয় সরকার একটি বিস্তীর্ণ জিএসটি হার বিভাজন ও প্রক্রিয়ায় সংস্কারের প্রস্তাবনা এনেছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রা আরও সহজ করবে এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে।
তিনি আরও লিখেছেন, জিএসটি কাউন্সিলের কেন্দ্র ও রাজ্যের মন্ত্রীরা সম্মিলিতভাবে এই প্রস্তাবনায় রাজি হয়েছেন। এতে সাধারণ মানুষ, কৃষক, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, মধ্যবিত্ত মানুষ, মহিলা ও যুব প্রজন্ম উপকৃত হবে। এই বিশাল পরিবর্তন নাগরিকদের জীবনযাত্রা উন্নত করবে এবং ব্যবসা করতে, বিশেষ করে ছোট ব্যবসায়ী ও বিক্রেতাদের আরও সুবিধা করে দেবে।