গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National জিএসটি-র হার আরও কমবে : নির্মলা 

    জিএসটি-র হার আরও কমবে : নির্মলা 

    0
    86
    ছবি সৌজন্যে : এক্স
    জিএসটি-র হার আরও কমবে। এমনই বার্তা দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি বলেছেন, করের ধাপকে যুক্তিসঙ্গত করে তোলার প্রক্রিয়া প্রায় পূর্ণ হয়েছে। আর তার ফলেই জিএসটি-র হার আরও কমবে আগামিদিনে। অর্থমন্ত্রীর সভাপতিত্বে রাজ্যগুলির অর্থমন্ত্রীদের সমন্বয়ে তৈরি হয়েছিল জিএসটি কাউন্সিল। এবার তারা মূল পরিবর্তনগুলি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কাছাকাছি পৌঁছে গিয়েছে।
    কাউন্সিলের পরবর্তী সভার আগে তিনি পুরো বিষয়টির একটি পর্যালোচনা করবেন বলে জানিয়েছেন। অর্থমন্ত্রী বলেছেন, সকলেই ভালো কাজ করেছে। তবে তিনি কাউন্সিলে তা গ্রহণ করার আগে পুরোটা পর্যালোচনা করবেন।
    করের হার ধার্য করা এবং সেটিকে যুক্তিসঙ্গত করার জন্য একদিকে করের ধাপ হ্রাস করার পাশাপাশি হার সহজীকরণ করার মতো প্রক্রিয়াও অবলম্বন করা হয়েছে। এদিকে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বিলগ্নিকরণ প্রসঙ্গে অর্থমন্ত্রীর মত, সাধারণ খুচরো লগ্নিকারীর রাষ্ট্রায়ত্ত সংস্থায় পুঁজি বাড়ানোই লক্ষ্য সরকারের। এবিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ।