গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National জিএসটি, হাজারের শার্টের কর কমে ৩৫ টাকা : মোদী

    জিএসটি, হাজারের শার্টের কর কমে ৩৫ টাকা : মোদী

    0
    64
    ছবি সৌজন্যে : এক্স
    ২০১৪ সালে একটা হাজার টাকার শার্ট কিনতে হলে ১১৭ টাকা কর গুণতে হত। হাজার টাকার শার্ট-র কর কমে দাঁড়িয়েছে ৩৫ টাকায়।
    উত্তর প্রদেশ ইন্টারন্যাশনাল ট্রেড শো’য়ের অনুষ্ঠানে এসে এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, তখন চালু ছিল ভ্যাট বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স। সেই ব্যবস্থায় একটা পণ্যের যতবার হাতবদল হত ততবারই কর যুক্ত হত।
    ২০১৬ সালে জিএসটি চালুর পর একাধিক স্তরে কর চাপানোর ব্যবস্থার অবসান হয়। প্রধানমন্ত্রী বলেছেন, সেই হাজার টাকার শার্টেই জিএসটি দিতে হত ৫০ টাকা। অর্থাৎ ৬৭ টাকা কমে গিয়েছিল। সেই করের পরিমাণ এখন আরও কমে হালের জিএসটি সংস্কারের পর হয়েছে ৩৫ টাকা মাত্র। প্রধানমন্ত্রী বলেন, নিম্ন ও মধ্যবিত্ত সমাজ এরফলে সবচেয়ে বেশি উপকৃত হয়েছে।