
পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছিল, সেই রায়ের বিরুদ্ধে এবার ডিভিশন বেঞ্চে মামলা করেছে জিটিএ। জানা গিয়েছে, মঙ্গলবার জিটিএ-র তরফে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করা হয়েছিল।
এই মামলার শুনানি হবে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে। সিঙ্গেল বেঞ্চের নির্দেশ অনুযায়ী পাহাড়ে একাধিক নিয়োগ বাতিল হওয়ার কথা ছিল। সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে এবার আইনি লড়াইয়ে নামল জিটিএ। গত বুধবার হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গেল বেঞ্চে পাহাড়ে দুর্নীতি মামলার শুনানি হয়েছিল।
বিচারপতি শুনানি শেষে নির্দেশ দেন, ৩১৩ জন শিক্ষকের চাকরি আর থাকবে না। এছাড়াও এই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে সিআইডি তদন্ত চলবে বলেও নির্দেশ দিয়েছিল আদালত।






