জিটিএ নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তে স্থগিতাদেশ

0
229
CBI probe suspended in GTA recruitment scam
CBI probe suspended in GTA recruitment scam
গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে নিয়োগ দুর্নীতিতে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তের ওপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।এই নিয়ে সব পক্ষকে নোটিস জারি করা হয়েছে।
২ সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানি হবে।পরবর্তী শুনানির দিন পর্যন্ত সিবিআই তদন্তে স্থগিতাদেশ থাকবে। জিটিএ নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।জিটিএ-তে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সামনে আসে ৩টি বেনামি চিঠি।সূত্রের খবর, চিঠিতে একাধিক প্রভাবশালীর নাম রয়েছে। তিনটি চিঠি নিয়ে সিবিআইকে প্রাথমিক অনুসন্ধানের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গেল বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। কিন্তু সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রাখে ডিভিশন বেঞ্চ। এরপরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য।উল্লেখ্য, জিটিএ মামলাতেই কিছু দিন আগে রাজ্যের স্কুল শিক্ষা দফতরের অভিযোগের ভিত্তিতে বিধাননগর উত্তর থানায় এফআইআর দায়ের করা হয়েছে। সেখানে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, জিটিএ নেতা বিনয় তামাং, তৃণমূলের ছাত্র পরিষদের নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য-সহ একাধিক নাম রয়েছে।