গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk রাশিয়ায় মোদীকে গার্ড অফ অনার, নৈশভোজে পুতিন 

    রাশিয়ায় মোদীকে গার্ড অফ অনার, নৈশভোজে পুতিন 

    0
    133
    Guard of honor for Modi in Russia Putin at dinner
    Guard of honor for Modi in Russia Putin at dinner
    ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়া সফরে গিয়ে গার্ড অফ অনার সম্মান পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার বিকেলে মস্কো বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানিয়েছেন রাশিয়ার প্রথম উপপ্রধানমন্ত্রী ডেনিস মান্তুরভ।
    শুধু স্বাগত জানানোই নয়, গাড়িতে করে বিমানবন্দর থেকে হোটেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পৌঁছেও দিয়েছেন রাশিয়ার প্রথম উপপ্রধানমন্ত্রী। কোনও বিদেশি রাষ্ট্রপ্রধানকে প্রথম উপ-প্রধানমন্ত্রী একই গাড়িতে বিমানবন্দর থেকে হোটেলে নিয়ে যাচ্ছেন, এটা রাশিয়ায় বিরল ঘটনা। মস্কোর কার্লটন হোটেলে পৌঁছতেই প্রধানমন্ত্রীকে হিন্দি গানের সঙ্গে নেচে স্বাগত জানিয়েছেন রুশ নৃত্যশিল্পীরা। হোটেলের বাইরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের করমর্দন করার কাটআউট নিয়ে জমায়েত হয়েছিলেন বহু মানুষ। প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে। বেশ কিছু শিশুর সঙ্গেও দেখা করেছেন তিনি।শিশু থেকে প্রবীণ উপস্থিত সকল প্রবাসী ভারতীয়ের উদ্দেশ্যে হাত নাড়িয়েছেন প্রধানমন্ত্রী।এদিন রাতেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নৈশভোজ করেছেন প্রধানমন্ত্রী।