
জম্মু – কাশ্মীর উধমপরে জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন নদিয়ার তেহট্টের বাসিন্দা, ভারতীয় সেনার প্যারাকমান্ডো ঝন্টু আলি শেখ। জম্মুতে পণ রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুটে তাকে শেষ বিদায় জানানো হয়েছে ভারতীয় সেনা বাহিনীর তরফে।
উল্লেখ্য, জম্মুর উধমপুরে জঙ্গিদের আশ্রয় নেওয়ার খবর পেয়েই বহস্পতিবার সকালে সেখানে অভিযানে গিয়েছিল সেনা এবং পুলিশের যৌথবাহিনী। সেই দলের ছিলেন ঝন্টু। জানা গিয়েছে, জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি চালানোর সময় বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও। দুপক্ষের গুলির লড়াইয়ে হাবিলদার ঝন্টু আহত হন।
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে তার। তার মৃত্যুর খবর পেয়েই দুপুরে নিহত সেনা কমান্ডোর পরিবারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, হাবিলদার ঝন্ট জন্মর নাগরোটা -স্থিত ১৬ নম্বর কোরের কমান্ডো ছিলেন। হোয়াইট নাইট কোর হিসাবে এই বাহিনী পরিচিত।
