
ম্যানচেস্টার সিটি বস পেপ গার্দিওলা লিভারপুলের বিপক্ষে তার হাজারতম ম্যাচকে সামনে রেখে এখন স্মৃতিচারণায় ব্যস্ত।
তিনি স্বীকার করেছেন, কোচিং ক্যারিয়ারে তিনি যে সাফল্য পেয়েছেন তা একেবারে অবিশ্বাস্য।বার্সেলোনার বি-দল দিয়ে কোচিং শুরু করেছিলেন গার্দিওলা।এরপর বার্সার মূল দলের দায়িত্ব, তারপর জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ এবং পরে ম্যানচেস্টার সিটি,সব জায়গাতেই সাফল্যের ছাপ রেখে এগিয়েছেন তিনি।৯৯৯ ম্যাচে তার দল জিতেছে ৭১৫টি, যা ফুটবল দুনিয়ায় এক মহাকীর্তি।লিভারপুলের বিপক্ষে প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেছেন, সংখ্যাগুলো অবিশ্বাস্য। কখনোই ম্যাচ সংখ্যা নিয়ে ভাবেননি। কিন্তু যখন এই মাইলফলকে পৌঁছে পেছনে তাকাই… জয়ের সংখ্যা, গড়—বার্সেলোনা, বায়ার্ন কিংবা সিটি—তখনই বুঝি আমরা কী অসাধারণ কিছু অর্জন করেছি।আবার শুরু করলে হয়তো এখানে পৌঁছাতে পারতাম না।উল্লেখ্য,২০১৬ সালে সিটিতে যোগ দেওয়া গার্দিওলা মনে করেন, লিভারপুল তার হাজারতম ম্যাচের জন্য আদর্শ প্রতিপক্ষ।
গত দশকে দুটি দলই ইংলিশ ফুটবলে রাজত্ব করেছে। এদের মধ্যে ভাগ হয়েছে গত আটটি প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নশিপ।








