সোবোসলাইয়ের লালকার্ডে ‘আপত্তি’ গুয়ার্দিওলার

0
65
ছবি সৌজন্যে : এক্স

চ্যাম্পিয়ন লিভারপুলের বিপক্ষে ম্যানচেস্টার সিটির হাই-ভোল্টেজ ম্যাচের শেষ সময়টুকু ছিল নাটকীয়তায় ভরা। বিশেষ করে সিটির হায়ান শেহকির গোল বাতিল হওয়া এবং লিভারপুলের দমিনিক সোবোসলাইয়ের লালকার্ড পাওয়া নিয়ে আলোচনা চলছে বেশ।

ম্যাচের অন্তিম মুহূর্তে লালকার্ড দেওয়ার সিদ্ধান্ত ভালো ঠেকেনি সিটি কোচ পেপ গুয়ার্দিওলার।ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যানফিল্ড থেকে ২-১ ব্যবধানে রোমাঞ্চকর জয় নিয়ে ফিরে ম্যানচেস্টার সিটি।সোবোসলাইয়ের গোলেই এগিয়ে গিয়েছিল লিভারপুল। শেষ দিকে বের্নার্দো সিলভা ও আর্লিং হলান্ডের গোলে ২-১ ব্যবধানে দুর্দান্ত জয় পায় সিটি।স্কোরলাইন ২-১ এর বদলে ৩-১ হতে পারত, কিন্তু সোবোসলাইয়ের আলোচিত সেই লালকার্ডের কারণে হয়নি।নিজেদের মাঠে হার এড়াতে দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে মরিয়া হয়ে ওঠে লিভারপুল। আক্রমণ শাণাতে পোস্ট ছেড়ে বেরিয়ে উপরে উঠে যান তাদের গোলকিপার আলিসন। এই সুযোগে দূরপাল্লার শটে ফাঁকা জালে বল জড়িয়ে দেন শেহকি।লিভারপুলের জালে গোলের আনন্দে সতীর্থদের সাথে উদযাপনে মাতেন শেহকি। সিটি সমর্থকরাও গ্যালারিতে উল্লাস করতে থাকেন ব্যবধান বাড়ার আনন্দে। কিন্তু রেফারির ভিএআর চেকে ধরা পড়ে বলের পিছু ছোটা হলান্ডকে পেছন থেকে ফাউল করেছেন সোবোসলাই।রেফারি ক্রেইগ পাউসনের সিদ্ধান্তেও আসে বদল।

গোল বাতিল করে সোবোসলাইকে সরাসরি লালকার্ড দেন ক্রেইগ পাউসন তিনি। ফ্রি কিক পায় সিটি। ম্যাচের অন্তিম সময়ে এমন সিদ্ধান্ত ভালো লাগেনি গুয়ার্দিওলার।