অবিশ্বাস্য উপহারে আপ্লুত গুয়ার্দিওলা

0
94
ছবি সৌজন্যে : এক্স

উপলক্ষ্যটা এমনিতেই ছিল বিশেষ কিছু। সেটি আরও রঙিন হয়ে উঠল দলের উড়ন্ত জয়ে। ফুটবল ইতিহাসের সেরা কোচদের একজন, মাঝারি মানের ক্লাব থেকে ম্যানচেস্টার সিটিকে শীর্ষ ক্লাবে রূপ দেওয়ার কারিগর পেপ গুয়ার্দিওলার কোচ হিসেবে ১ হাজারতম ম্যাচ।

 লিভারপুলকে উড়িয়ে এই মাইলফলক উদযাপন করার চেয়ে বড় প্রাপ্তি আর কী আছে! গুয়ার্দিওলা নিজেও উচ্ছ্বসিত।ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটিতে লিভারপুলকে ৩-০ গোলে হারায় ম্যানচেস্টার সিটি।সিটির হয়ে গত ৯ বছরে রেকর্ডময় পথচলায় গুয়ার্দিওলাকে সবচেয়ে বেশি বেগ দিয়েছে লিভারপুলই। লিগ চ্যাম্পিয়নশিপে তারা চ্যালেঞ্জ জানিয়েছে বারবার। মুখোমুখি লড়াইয়ে তো লিভারপুলই এগিয়ে।এই ম্যাচের আগে ২৪ বারের দেখায় গুয়ার্দিওলার সিটির জয় ছিল ৭টি, লিভারপুলের ১০টি।হাজারতম ম্যাচে সেই দলকে প্রতিপক্ষ হিসেবে ম্যাচে রোমাঞ্চের কথা গুয়ার্দিওলা বলেছিলেন ম্যাচের আগে।

মাইলফলকের ম্যাচে তিনি চেয়েছিলেন সম্ভাব্য সেরা প্রতিপক্ষকেই। সেই ম্যাচে দারুণ জয়ের পর পেপ গুয়ার্দিওলার খুশি যেন ছুঁতে চাইছিল আকাশ।