ম্যান সিটিতে নতুন চুক্তি গুয়ার্দিওলার

0
188
Guardiola signs new deal at Man City (1)
Guardiola signs new deal at Man City (1)

ম্যানচেস্টার সিটিতে নিজের ভবিষ্যৎ নিয়ে সিজনের শুরু থেকেই গভীরভাবে ভাবছিলেন পেপ গুয়ার্দিওলা।একটা সমাধানেও এরকমরকম পৌঁছে গিয়েছিলেন, এই সিজনই শেষ। কিন্তু হঠাৎ করে কিছুটা দুঃসময় হানায় ছন্দপতন হলো ক্লাবের পারফরম্যান্সে।

গুয়ার্দিওলার ভাবনার জগতও বদলে গেল,ম্যানচেস্টার সিটিতে চুক্তির মেয়াদ বাড়িয়ে এমনটিই বলেছেন গুয়ার্দিওলা। দুর্দিনে ক্লাবকে আরও বিপদে ফেলে চলে যেতে চাননি ৫৩ বছর বয়সী কোচ।সিটিতে গুয়ার্দিওলার চুক্তির মেয়াদ বাড়ানোর খবর গত কয়েকদিনে ছড়িয়ে পড়েছিল সংবাদমাধ্যমে। আনুষ্ঠানিক ঘোষণাও চলে এসেছে এবার। ইংলিশ সংবাদমাধ্যমে অবশ্য এসেছিল অবশ্য এক সিজন বাড়ানোর খবর। তবে সিটি জানিয়েছে, চলতি সিজন শেষে আরও দু’ সিজন সিটির কোচের দায়িত্বে থাকবেন স্প্যানিয়ার্ড পেপ গুয়ার্দিওলা।উল্লেখ্য ২০২০ ও ২০২২ সালে সিটিতে চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নভেম্বর মাসেই নিয়েছিলেন গুয়ার্দিওলা। এবারও এই সময়ের আন্তর্জাতিক বিরতির ভেতরই সিদ্ধান্তটি নিলেন তিনি।নতুন চুক্তি স্বাক্ষর করে সিদ্ধান্তের পেছনের গল্প শুনিয়েছেন গুয়ার্দিওলা।বলেছেন সিজনের শুরু থেকে অনেক ভাবছিলেন। সত্যিটা বলতে চান, ভেবেছিলেন এই সিজনই এখানে শেষ। তবে গত মাসে যে সমস্যার ভেতর দিয়ে আবার গেলেন, এরপর মনে হলো,ছেড়ে যাওয়ার সঠিক সময় এখন নয়।

এই ক্লাবকে হতাশ করতে চাননি তিনি।এদিকে একের পর এক ফুটবলারের চোটে জর্জর হয়ে পড়া ম্যানচেস্টার সিটি সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ চার ম্যাচে জিততে পারেনি।ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান হারিয়েছে তারা।শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে এখন তারা পিছিয়ে আছে পাঁচ পয়েন্টে।

ছবি  সৌজন্যে : এক্স