
চোট কাটিয়ে মাঠে ফেরার অভিযানে রদ্রির উন্নতিতে রোমাঞ্চিত পেপ গার্দিওলা। চলতি সিজন শেষের আগেই মাঝমাঠের বড় ভরসাকে পাওয়ার আশা করছেন ম্যানচেস্টার সিটি কোচ।সেপ্টেম্বরে যখন অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট বা এসিএল ছিঁড়ে যায় রদ্রির, তখন স্প্যানিশ তারকার সিজন শেষ ধরেই নিয়েছিলেন গুয়ার্দিওলা। তবে হাল ছাড়েননি ব্যালন দ’র জয়ী রদ্রি। অস্ত্রোপচারের পর দ্রুত মাঠে ফেরার পণ করার কথা বলেছিলেন তিনি।
এরই মধ্যে একা অনুশীলন শুরু করে সেই পথচলায় বড় একটি ধাপও এগিয়েছেন এই মিডফিল্ডার। তার উন্নতিতে খুশির শেষ নেই গার্দিওলার। রদ্রিকে এই সিজনে পেতে উন্মুখ হয়ে আছেন তিনিও।গার্দিওলা অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন,রদ্রির ফেরা নিয়ে তাড়াহুড়া করে তাকে আবার চোটের ঝুঁকিতে ফেলতে চান না তারা। বলেছেন একটা করে ধাপ এগোতে হবে। কয়েক সপ্তাহ আগে তাকে ফিরিয়ে আবার ছিটকে দেওয়ার মতো বোকামী সিদ্ধান্ত নিচ্ছেন না। তবে হ্যাঁ, দেখতে ভালোই লাগছে। তবুও বলবেন,এখনও রদ্রি ফেরার ধারেকাছেও নেই।এদিকে রদ্রির অনুপস্থিতি চলতি সিজনে সিটির পারফরম্যান্সে খুব ভালোভাবেই ফুটে উঠেছে।
ছন্দ হারিয়ে ফেলা দলটি ছিটকে পড়েছে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নশিপ ধরে রাখার দৌড় থেকে। প্লে-অফের দুই লেগেই হেরে তারা বিদায় নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে।লিগে ২৭ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে তারা।তাদের থেকে ২০ পয়েন্ট এগিয়ে শীর্ষে থাকা লিভারপুল। সিজনে কেবল একটি চ্যাম্পিয়নশিপ জয়ের সম্ভাবনা আছে সিটির।এফএ কাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি।









