তৃণমূল কার্যালয়ের ভিতরে গেস্ট হাউস, মিলল কন্ডোম! 

0
654
ছবি সৌজন্যে : নিজস্ব

ভোটের ফল বার হওয়ার পর থেকে বন্ধ হয়ে পড়ে থাকা বাঁকুড়ার ইন্দাসে তৃনমূলের ব্লক কার্যালয়ের তালা ভেঙে ঢুকে পড়েছেন এলাকার মানুষ। দুপুরে সেই কার্যালয় থেকে বস্তা বস্তা শাড়ি উদ্ধার হয়েছে।

কার্যালয়ের একটি অংশে অতিথিশালা রয়েছে। সেখান থেকে মিলেছে প্রচুর কন্ডোমের প্যাকেট। ওই নিয়ে শোরগোল এলাকায়। তৃণমূলের স্থানীয় ব্লক সভাপতি-সহ স্থানীয় নেতৃত্বের শাস্তির দাবি করেন তাঁরা। কার্যালয়ের ভিতরেই ছিল তৃণমূলের নিজস্ব গেস্ট হাউস। গেস্ট হাউসের অন্দরসজ্জা থেকে আসবাব যে কোনও বিলাসবহুল হোটেলের ঘরকে প্রতিযোগিতার মুখে ফেলতে পারে। কিন্তু ৪ মে-র পর সেই কার্যালয়ের রাস্তা মাড়াতে দেখা যায়নি তৃণমূলের বড়, মেজো বা ছোট কোনও নেতাকেই। রাজ্য জুড়ে একের পর এক তৃণমূল কার্যালয়ে ভাঙচুর চলছে, সেই তালিকা থেকে বাদ গেল না ইন্দাস ব্লকের বিশাল কার্যালয়ও। প্রথমে ভাঙা হয় গেটের তালা। তার পর কার্যালয়ের মূল দরজা ভেঙে ঢুকে পড়েন স্থানীয় লোকজন।

ভিতর থেকে বস্তা বস্তা শাড়ি উদ্ধার করেন। যদিও খানিক ক্ষণের মধ্যে সেগুলো লুট হয়ে গিয়েছে। অভিযোগ, বেশ কিছু কন্ডোমের প্যাকেটও পড়ে থাকতে দেখেন বিক্ষোভকারীরা।