
পদপিষ্টের ঘটনার পরই ত্রিবেণী সঙ্গম থেকে পুণ্যার্থীদের ভিড় সরানোর কাজ শুরু করেছে উত্তরপ্রদেশ সরকার। সঙ্গমের ঘাটের দিকে যেতে নিষেধ করা হয়েছে।
পুণ্যার্থীদের ভিড় সরাতে ঘোড়সওয়ার পুলিশকে কাজে লাগানো হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের ডিরেক্টর জেনারেল-মহাকুম্ভ বৈভব কৃষ্ণ।বুধবার মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় বেশ কয়েক জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আহত অনেকে। ঘটনার পর থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হয় প্রশাসন। পুলিশ তো বটেই, তার সঙ্গে আধাসেনা এবং এনএসজি নামিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার কাজ শুরু হয়েছে। স্থানীয় প্রশাসনের দাবি, বুধবার সকালের পর থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এখনও দুর্ঘটনায় কত জনের মৃত্যু হয়েছে, তা স্পষ্ট করেনি উত্তরপ্রদেশ সরকার।
এদিকে, কুম্ভমেলার কাণ্ডের জন্য কোনও স্পেশাল ট্রেন বাতিল করা হয়নি বলে জানিয়েছে রেল। শুধুমাত্র পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত প্রয়াগরাজগামী বহু ট্রেনের অভিমুখ বদল করা হয়েছে বলে খবর।
