পুণেতে বাড়ছে গুলেন বারি আক্রান্ত, কেন্দ্রীয় দল 

0
120
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক

মহারাষ্ট্রে গুলেন বারি সিনড্রোমে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে।এই পরিস্থিতিতে পুণেতে পৌঁছেছে কেন্দ্রীয় দল।

ইতিমধ্যে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বিরল এই স্নায়ুর রোগে। পুণেতে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১১১ জন, যাদের মধ্যে অন্তত ৬০ জনের শারীরিক অবস্থা সঙ্কটজনক। মহারাষ্ট্র স্বাস্থ্য দফতর জানিয়েছে, আক্রান্তদের মধ্যে ১৯ জনের বয়স ৯ বছরের নীচে। আক্রান্তদের ১৭ জনকে রাখা হয়েছে ভেন্টিলেশনে। পুণে এবং পিম্পরি-চিনচড়-পাশাপাশি অবস্থিত এই দুই কর্পোরেশন এলাকাতেই ৯৫ জন গুলেন বারি আক্রান্তের সন্ধান মিলেছে।পুণেতে গুলেন বারি সিনড্রোমের বাড়বাড়ন্ত হওয়ায় কেন্দ্রীয় সরকারের তরফে একটি দল পাঠানো হয়েছে। কী কারণে কী ভাবে এই অসুখ ছড়াচ্ছে, সে বিষয়ে পুঙাখুনপুঙ্খ তদন্ত করছে কেন্দ্রের ওই দলটি। চিকিৎসকদের কথায়, যাদের শারীরিক প্রতিরোধ ক্ষমতা কম, তাঁরাই গুলেন বারি সিনড্রোম আক্রান্ত হচ্ছেন। হাত, পা কমজুরি হয়ে আসা থেকে জ্বালা করা শুরু হচ্ছে। পরে পক্ষাঘাতের সম্ভাবনাও থেকে যাচ্ছে বলে আশঙ্কা।

কিন্তু যে ব্যক্তির মৃত্যু হয়েছে, তাঁর ক্ষেত্রে পেটের সমস্যা দেখা দেয়। পেটের সমস্যায় ভুগতে ভুগতেই ওই ব্যক্তির প্রাণ কেড়ে নেয় গুলেন বারি সিনড্রোম।