গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National ২০০ টাকার বিনিময়ে গোপন তথ্য পাচার, গ্রেফতার ১

    ২০০ টাকার বিনিময়ে গোপন তথ্য পাচার, গ্রেফতার ১

    0
    153
    ছবি সৌজন্যে : এক্স
    ২০০ টাকার বিনিময়ে ভারতের উপকূলের গোপন এবং গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানে পাঠানোর অভিযোগে ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে গুজরাত পুলিশের সন্ত্রাসদমন শাখা।
    গুজরাতের উপকূল থেকে গ্রেফতার হওয়া যুবককে জিজ্ঞাসাবাদ করে গুজরাট এসটিএফ জানতে পেরেছে পাকিস্তানি গুপ্তচরের সঙ্গে তার চুক্তি হয়েছিল। গুজরাতের দ্বারকায় একটি সংস্থায় শ্রমিকের কাজ করতেন দীপেশ গোহিল নামে ওই যুবক। তদন্তকারী আধিকারিকেরা জানিয়েছেন, কিছুদিন আগে ফেসবুকে অসীমা নামের এক মহিলার সঙ্গে তাঁর আলাপ হয়েছিল। পাকিস্তানের নৌবাহিনীর আধিকারিক হিসাবে তিনি নিজের ‘পরিচয় দিয়েছিলেন। তাঁর কাছেই ভারতের উপকূলরক্ষী বাহিনীর গোপন তথ্য ফাঁস করতেন দীপেশ। ওখা বন্দরে অবাধ যাতায়াত ছিল অভিযুক্তের। সেখানে উপকূলরক্ষী বাহিনীর জাহাজগুলির কাছেও যেতে পারতেন তিনি। সহজেই সেগুলির ছবি এবং ভিডিয়ো তুলে ওই মহিলাকে পাঠিয়ে দিতেন হোয়াটসঅ্যাপে। একপ্রকার পাকিস্তানের গুপ্তচর হিসাবেই দিনের পর দিন তিনি কাজ করে যাচ্ছিলেন।
    অভিযুক্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকায় অন্য একজনের অ্যাকাউন্টে টাকা ঢুকত। যুবককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।