১০০ দিনের কাজে ৭৫ কোটির দুর্নীতি! গ্রেফতার গুজরাটে মন্ত্রী পুত্র

0
105
ছবি সৌজন্যে : এক্স
১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগে বড় ছেলের পর এবার গুজরাটের মন্ত্রী বাচুভাই খাবাড়ের ছোট ছেলে কিরণ খাবাড়কেও গ্রেফতার করা হয়েছে। গুজরাটের দাহোড়ের পুলিশ সুপার রাজদীপ সিংহ জালা জানিয়েছেন, রবিবার রাতে মন্ত্রীর কনিষ্ঠ পুত্র ছাড়াও দুই সরকারি আধিকারিককে গ্রেফতার করা হয়েছে।
১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ এফআইআর দায়ের করে গুজরাটের জেলা গ্রামীণ উন্নয়ন বিভাগ। তদন্তে দেখা গেছে, ১০০ দিনের কাজ প্রকল্পে জিনিসপত্র সরবরাহের দায়িত্ব ছিল বলবন্ত খাবাড়ের সংস্থা। যে জিনিস সরবরাহের কথা ছিল, তা না দিয়েই ওই সংস্থা টাকা আদায় করেছিল বলে জানিয়েছেন ডিএসপি।
ঘটনাচক্রে গ্রেফতারির আশঙ্কা থেকে গুজরাটের দাহোড় কোর্টে দাদা বলবন্ত খাবাড়ের সঙ্গেই অন্তর্বর্তী জামিনের আবেদন করেছিলেন ভাই কিরণ। কিন্তু পরে তা প্রত্যাহার করে নিয়েছেন তাঁরা।