
তাঁর নিরাপত্তার দায়িত্বে গুজরাট পুলিশকে কেন রাখা হয়েছে। নির্বাচনের প্রাক্কালে প্রশ্ন তুলেছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি পুলিশ এবং নির্বাচন কমিশনের নির্দেশের পরই বৃহস্পতিবার পাঞ্জাব পুলিশ দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহারের কথা জানিয়েছে।
এরপরেই দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, দিল্লি থেকে পাঞ্জাব পুলিশকে সরিয়ে গুজরাট পুলিশ মোতায়েন করা হচ্ছে।অরবিন্দ কেজরিওয়ালের প্রশ্ন নিয়ে শোরগোল শুরু হতেই জবাব দিয়েছেন গুজরাট স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি। তিনি জানিয়েছেন, নির্বাচন কমিশন দিল্লির ভোটের জন্য অন্যান্য রাজ্য থেকে পুলিশ চেয়েছে। তবে অরবিন্দ কেজরিওয়াল শুধু কেন গুজরাটের নাম নিলেন।
তিনি বিস্মিত অরবিন্দ কেজরিওয়াল নির্বাচন কমিশনের নিয়ম জানেন না দেখে। কমিশন শুধু গুজরাট নয়, বিভিন্ন রাজ্য থেকেই পুলিশ চায়। তাদের অনুরোধেই গুজরাট থেকে আট কোম্পানি এসআরপি বাহিনী পাঠানো হয়েছে।








