গুলিয়ান বারি আতঙ্ক, মৃত ১ রোগী, পুণেতে আক্রান্ত ১০১

0
222
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

মহারাষ্ট্রে লাফিয়ে বাড়ছে গুলিয়ান-বারি সিনড্রোমে আক্রান্তের সংখ্যা। এবার এই অজানা রোগে মৃত্যুও হয়েছে এক রোগীর। পুণেতে গুলিয়ান বারি আক্রান্তের সংখ্যা ১০১-এ পৌঁছেছে।

জানা গিয়েছে, সোলাপুরের একটি বেসরকারি হাসপাতালে গুলিয়ান বারিতে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। ওই রোগীর ডায়েরিয়া ছিল। পাশাপাশি সর্দিকাশিও ছিল। ১৮ জানুয়ারি তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। প্রাথমিকভাবে আইসিইউ-তে রাখা হয়েছিল। পরে তাঁর অবস্থার উন্নতি হলে রেগুলার বেডে স্থানান্তরিত করা হয়। কিন্তু রবিবার হঠাৎ তাঁর অবস্থার অবনতি হয়। শ্বাসকষ্ট হয়। এরপরই তার মৃত্যু হয়। বিরল স্নায়ুজনিত রোগ গুলিয়ান বারি সিনড্রোম। এই সংক্রমণে স্নায়ুতে আক্রমণ করে। ক্রমে রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে যায়।

সেখান থেকে অসাড় হয়ে যায় শরীর। পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে রোগীরা। মহারাষ্ট্রের পুণেতে ছড়িয়ে পড়েছে এই বিরল রোগ। প্রশাসনের তরফে ইতিমধ্যেই পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। আক্রান্তদের স্বাস্থ্যও নিয়মিত মনিটরিং করা হচ্ছে।