
এক সপ্তাহ পার, এখনও ধরা যায়নি গুলশন কলোনির মাস্টারমাইন্ড, একবালপুরে প্রতিবাদীকে কুপিয়ে খুনে অভিযুক্তকে। বিষয়টি নিয়ে প্রশাসনের উদাসীনতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা।
সেই প্রসঙ্গেই আশ্বাস দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মা। তিনি জানিয়েছেন ২টো ঘটনা নিয়েই পুলিশ কাজ করছে। এখনই বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব নয়। তবে অপরাধীরা গ্রেফতার হবেই বলে আশ্বাস দিয়েছেন সিপি মনোজ ভর্মা। ট্যাংরার আবাসনে দুষ্কৃতীর দৌরাত্মের অভিযোগ ওঠে। সেই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সিপি। এদিকে গুলশন কলোনিতে তাণ্ডবের ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা গেলেও মূল অভিযুক্ত মিনি ফিরোজ সোশ্যাল মিডিয়ায় পরপর হুমকি ভিডিও পোস্ট করলেও তার নাগাল পাচ্ছে না পুলিশ। অন্যদিকে বাড়ির সামনে মদ্যপানের প্রতিবাদ করায় ধনরাজ প্রসাদকে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে। সেই ঘটনা প্রায় ২ সপ্তাহ হতে চলল।
কিন্তু এখনও অভিযুক্তদের ধরতে পারেনি পুলিশ। কদিন আগে নিহত ধনরাজ প্রসাদের বাড়ি গিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম। ঘটনার পিছনে বিহারের দুষ্কৃতীরা থাকতে পারে সন্দেহপ্রকাশ করেছিলেন ফিরহাদ হাকিম।
