গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata ক্রিকেট মাঠে বন্দুক উঁচিয়ে তাড়া, গ্রেফতার ১ 

    ক্রিকেট মাঠে বন্দুক উঁচিয়ে তাড়া, গ্রেফতার ১ 

    0
    124
    ছবি সৌজন্যে : নিজস্ব
    হরিদেবপুর ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন দু’দলের খেলোয়াড়দের মধ্যে বাকবিতন্ডার জেরে বন্দুক উঁচিয়ে তেড়ে যাওয়ার ঘটনায় স্থানীয় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
    ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রটিও। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবক বছর ২৭-র অন্ময় চন্দ। জানা গিয়েছে, রবিবার হরিদেবপুরের জাগরণী সাংস্কৃতিক সংঘের মাঠে দুই দলের ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। মাঠে খেলা চলাকালীন দু’দলের খেলোয়াড়দের মধ্যে সাময়িক বাকবিতন্ডা শুরু হয়। অভিযোগ, তা থামানোর চেষ্টার মাঝেই আচমকা এক যুবক পকেট থেকে বন্দুক বের করে তেড়ে যায়। মুহূর্তের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয় মাঠে। এই ঘটনায় রবিবার রাতে হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়।
    পুলিশ তদন্তে নেমে সোমবার ওই যুবককে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২৫-১বি ও আগ্নেয়াস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।