গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Newsdesk লাল স্যালুটে বিদায় বুদ্ধদেব ভট্টাচার্য

    লাল স্যালুটে বিদায় বুদ্ধদেব ভট্টাচার্য

    0
    141
    LAL SALUTE A BIDAY BUDDHADEB BHATTACHERJEE
    LAL SALUTE A BIDAY BUDDHADEB BHATTACHERJEE
    চোখের জলে, লাল স্যালুটে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে বিদায় জানাল বাংলা। কাস্তে হাতুড়ি তারার পতাকা গায়ে জড়িয়ে পিস ওয়ার্ল্ড থেকে শকট করে শেষযাত্রায় বেরোয় দেহ। প্রিয় নেতাকে শেষবারের মত দেখতে ভিড় উপচে পড়েছিল রাজপথে।
    শেষবারের মত যখন বিধানসভায় গিয়েছে তাঁর দেহ, তখন বিভেদ ঘুঁচে গিয়েছে শাসক-বিরোধী সবপক্ষের। পাশাপশি দাঁড়িয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী। অ । শ্রদ্ধা জানিয়েছেন শাসক-বিরোধী সব বিধায়করা। এরপরে বুদ্ধদেব ভট্টাচার্যের  শববাহী শকট আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য দফতরের দিকে রওনা দেয়। উইং স্যালুট, রেড স্যালুট, বুদ্ধদেব ভট্টাচার্য অমর রহে স্লোগানে তখন মুখরিত কলকাতার রাজপথ। আলিমুদ্দিন স্ট্রিটে তখন তিল ধারণের জায়গা নেই। বাম শীর্ষ নেতৃত্ব থেকে সাধারণ মানুষ, কারও চোখে জল, কেউ আবার ফিরে গিয়েছিলেন অতীতের দিনগুলোতে। লাইন এতটাই দীর্ঘ ছিল যে সময় পেরিয়ে গেলেও অনেকেই প্রিয় নেতাকে শেষ দেখা দেখতে না পেয়ে হতাশ হয়েছে। এরপরেই সাড়ে ৩টে নাগাদ দেহ রওনা দেয় সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-র রাজ্য দফতর দীনেশ মজুমদার ভবনে। জনস্রোতে ভবনের সামনে কিছু সময় দাঁড়িয়ে ফের ধীর গতিতে চলতে শুরু করে শববাহী শকট। ইন্টারন্যাশনাল গাইতে গাইতে শেষযাত্রায় পা মেলান অংসখ্য মানুষ। এরপর বিকেল ৫টার দিকে বুদ্ধদেব ভট্টাচার্যর শকট পৌঁছয় এনআরএস হাসপাতালে। সেখানেই তাঁর দেহ দান করা হয়েছে।